আজ বসছে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শেষ স্প্যান, নৌযান বন্ধ ১১টা থেকে

[ad_1]

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ২৫-২৬ নম্বর পিয়ারে আজ বসানো হচ্ছে ৩১ তম স্প্যান। আজ সকালে শরীয়তপুরের জাজিরা প্রান্তে। ছবি: সত্যজিৎ ঘোষপদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানো হচ্ছে আজ বুধবার। শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৫ ও ২৬ নম্বর পিয়ারের ওপর বসানো হবে স্প্যানটি। এটিই পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শেষ স্প্যান। এর ফলে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হবে। 


স্প্যানটি বসানোর কাজ নির্বিঘ্নে করার জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও শিমুলিয়া-মঙ্গলমাঝির ঘাট নৌপথ আট ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুটি নৌপথে চলাচলকারী সব ফেরি, লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। আজ বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।


নৌপথ দুটি ব্যবহারকারীদের বিকল্প পথে যাতায়াতের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। ভোগান্তি এড়াতে আজ ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প পথ ঢাকা-পাটুরিয়া-ভাঙ্গা সড়ক হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে।


জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, পদ্মা সেতুর একটি গুরুত্বপূর্ণ স্প্যান বসানোর কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নৌপথ কিছু সময় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌপথের ঘাটগুলো থেকে এ বিষয়ে মানুষকে জানাতে প্রচার করা হচ্ছে। স্প্যান বসানোর কাজ শেষে আজ সন্ধ্যার পর থেকে নৌপথে আগের মতো নৌযান চলাচল করবে।


সেতু বিভাগের এক প্রকৌশলী প্রথম আলোকে জানান, সকালে মুন্সিগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরার উদ্দেশে স্প্যান নিয়ে ভাসমান ক্রেনটি রওনা হয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ চ্যানেল বরাবর ২৫-২৬ নম্বর পিয়ারে বসানো হবে স্প্যানটি।


২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তে ৩৭-৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান হয়। গত ৩০ মে পর্যন্ত জাজিরা প্রান্তে সেতুর ২৮টি স্প্যান বসানো হয়। আজ ২৯তম স্প্যান বসানো হলে জাজিরা প্রান্তে একসঙ্গে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হবে। আর মাওয়া প্রান্তের দুটিসহ ৩১টি স্প্যানে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হতে যাচ্ছে।



[ad_2]

Source link
IRFAN H

Hi, This is IrfanH I love to travel and passing by gossip with friends.

Post a Comment

Please do not enter any spam link in the comment box

Previous Post Next Post
);