সিংড়ায় শ্বাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু

[ad_1]

নাটোরের সিংড়া উপজেলায় শ্বাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৫২ বছর। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার বাসিন্দা। সিংড়া পৌর শহরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ঢাকা ফেরত ওই ব্যক্তি রাজশাহীর চারঘাট থেকে সিংড়ায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনাও সংগ্রহ করা হয়েছে। বিকেলে শ্বাসকষ্টে বেড়ে গেলে তাঁকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। লাশ স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীর চারঘাটে দাফনের সিদ্ধান্ত হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু বলেন, ওই ব্যক্তি যে বাড়িতে তিনি বেড়াতে এসেছিলেন, সেই বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।



[ad_2]

Source link
IRFAN H

Hi, This is IrfanH I love to travel and passing by gossip with friends.

Post a Comment

Please do not enter any spam link in the comment box

Previous Post Next Post
);