ভয় কেটে গেছে কঙ্গনার

[ad_1]

কঙ্গনা রনৌত। ছবি: ইনস্টাগ্রাম।নায়িকা, প্রযোজক, কবি—তিনি তো সবই। তিনি বলিউডের ‘কুইন’ কঙ্গনা রনৌত। চাঁছাছোলা কথা বলার জন্য বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা বেশি। তবে শত্রুরাও একবাক্যে স্বীকার করবেন যে এই নারী অভিনেত্রী হিসেবে প্রথম শ্রেণির আর মেরুদণ্ডে তাঁর ঢের জোর আছে।

‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবির পর আবারও পরিচালনায় নামবেন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চারটি ফিল্মফেয়ার জয়ী এই অভিনয়শিল্পী। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও লেখালেখিতেও মন দেন। আর ‘মনিকর্ণিকা’র মাধ্যমে পরিচালক হিসেবে হাজির হন। আবারও তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র পরিচালনা করবেন। ঐতিহাসিক ড্রামা ধাঁচের এই সিনেমার নাম ‘অপরাজিতা অযোধ্যা’।


কয়েক মাস আগেও কঙ্গনা রনৌত এই ছবি পরিচালনার জন্য হন্যে হয়ে প্রযোজক খুঁজছিলেন। জানিয়েছিলেন, তিনিই মূল চরিত্রে অভিনয় করবেন। প্রযোজনাও তিনিই করবেন। এখন জানা গেল, কেবল প্রযোজনা আর অভিনয় নয়, ছবিটি পরিচালনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন। অযোধ্যার মন্দিরকে ঘিরে গড়ে ওঠা ছবির কাহিনি লিখেছেন কেভি বিজেন্দ্র প্রসাদ।


কঙ্গনা রনৌত। ছবি: ইনস্টাগ্রাম।ভারতীয় গণমাধ্যম ই টাইমস–এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে একটা দৈনিককে কঙ্গনা জানান, তিনি তাঁর এই নতুন কাজে পুরোদমে ঝাঁপিয়ে পড়ার জন্য খুবই উচ্ছ্বসিত। আর তর সইছে না। আর পরিচালনার বিষয়ে ভয় কেটে গেছে তাঁর। এবার তিনি পরিচালক হিসেবে আরও আত্মবিশ্বাসী বলেও যোগ করেন কঙ্গনা। লকডাউনে পরিবারের সঙ্গে হিমাচলে কাটছে কঙ্গনার দিন, কঙ্গনার রাত। সময়টা কাজে লাগিয়েছেন কঙ্গনা। কবিতা লিখেছেন, ভিডিও বানিয়েছেন, লেখালেখি করেছেন, পুরোনো ফটোশুটের ছবি পোস্ট করছেন, ব্যায়াম করছেন আর তাঁর নতুন প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মোট কথা, বসে নেই কঙ্গনা। সর্বশেষ তিনি দেখা দিয়েছেন ‘পাঙ্গা’ ছবিতে। আর বরাবরের মতোই প্রশংসা কুড়িয়েছেন সমালোচকদের।



[ad_2]

Source link
IRFAN H

Hi, This is IrfanH I love to travel and passing by gossip with friends.

Post a Comment

Please do not enter any spam link in the comment box

Previous Post Next Post
);