আমরা বিজয় কিবোর্ড এর এই টিউটোরিয়াল এ দেখাবো কিভাবে বিজয় কিবোর্ড এ বাংলা সব অক্ষর লেখা যায় । বাংলা লিপি তে অনেকগুলো বর্ণ আছে । বাংলা স্বরবর্ন, ব্যঞ্জনবর্ণ এবং বাংলা কার ও যদি চিহ্ন গুলো কিভাবে লিখতে হয় সেগুলো ও দেখাবো এই বিজয় কিবোর্ড এ বাংলা সব অক্ষর লেখার পদ্ধতি তে ।
Bijoy Key Board এ আপনি একেবারে নতুন হলে রিকমেন্ড করবো দেখে নিন কিভাবে বিজয় কিবোর্ড এ বাংলা লেখা যায় ।
বিজয় কিবোর্ড – বাংলা সব অক্ষর
বাংলা সব অক্ষর পরিচিতি
বাংলা বর্নমালায় ১১ টি অক্ষর কে স্বরবর্ণ এবং ৩৫ টি অক্ষর কে ব্যঞ্জনবর্ণ বলা হয়। সাথে আছে বেশ কিছু সংশোধক বর্ণ, বিরামচিহ্ন ও সংখ্যা । সাধারন বাংলা বর্ণানুক্রম হচ্ছেঃ
“অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ ”
যার মধ্যে প্রথম ১১ টি স্বরবর্ণ অর্থাৎ
“অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ”
এর পরের ৩৫ টি ব্যঞ্জনবর্ণ অর্থাৎ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য়
ও শেষের ৪ টি অর্থাৎ “ৎ ং ঃ ঁ” কে বলা হয় সংশোধক বর্ণ এর অন্তভুক্ত যার সাথে আরো কিছু সংশোধক বর্ণ আছে ।
তথ্যসুত্রঃ বাংলা লিপি, উইকিপিডিয়া ।
বিজয় কিবোর্ড এ বাংলা সব অক্ষর লেখার পদ্ধতি
নিচে টেবিল আকারে বিজয় এ বাংলা বর্ন গুলো নিয়ে আসার পদ্ধতি গুলো দেয়া হলো । আর বিজয় এর যুক্ত বর্ন গুলো লেখার জন্য দেখে নিন বিজয় এ কিভাবে যুক্ত বর্ন লেখা যায় ।
বাংলা স্বরবর্ণ বিজয় কিবোর্ড এ লেখার পদ্ধতি
বাংলা ভাষায় ১১ টি স্বরবর্ণ আছে এবং কিভাবে বিজয় এ লিখতে হয় তা নিচে দেয়া হলো টেবিল আকারে । অ ছাড়া বাকি সব স্বরবর্ণ নেয়ার জন্য শুরুতে G চাপতে হয় বিজয় বিবোর্ডে ।
| বাংলা স্বরবর্ণ | কিবোর্ড কমান্ড |
| অ | Shift + F |
| আ | G + F |
| ই | G + D |
| ঈ | G + Shift + D |
| উ | G + S |
| ঊ | G + Shift + S |
| ঋ | G + A |
| এ | G + C |
| ঐ | G + Shift + C |
| ও | X অথবা G + X |
| ঔ | G + Shift + X |
বাংলা ব্যঞ্জনবর্ণ লেখার পদ্ধতি
বাংলা ভাষাতে ৩৫ টি ব্যঞ্জনবর্ণ আছে এবং বিজয় এ কিভাবে লিখতে হয় তা নিচে টেবিল আকারে দেয়া হলো । ব্যঞ্জনবর্ণ গুলো সাধারনত সরাসরি ইংরেজি অক্ষর গুলোতে চাপ দিয়ে কিংবা সাথে Shift যোগ করে নিয়ে আসা যায় ।
| বাংলা ব্যঞ্জনবর্ণ | কিবোর্ড কমান্ড |
| ক | J |
| খ | Shift + J |
| গ | O |
| ঘ | Shift + O |
| ঙ | Q |
| চ | Y |
| ছ | Shift + Y |
| জ | U |
| ঝ | Shift + U |
| ঞ | Shift + I |
| ট | T |
| ঠ | Shift + T |
| ড | E |
| ঢ | Shift + E |
| ণ | Shift + B |
| ত | K |
| থ | Shift + K |
| দ | L |
| ধ | Shift + L |
| ন | B |
| প | R |
| ফ | Shift + R |
| ব | H |
| ভ | Shift + H |
| ম | M |
| য | W |
| র | V |
| ল | Shift + V |
| শ | Shift + M |
| ষ | Shift + N |
| স | N |
| হ | I |
| য় | Shift + W |
| ড় | P |
| ঢ় | Shift + P |
সংশোধক বর্ণ গুলো লেখার পদ্ধতি
সংশোধক বর্ণ গুলোর বেশির ভাগ ই এবং কিছু চিহ্ন কিবোর্ড এর ফাংশন কি এর নিচের নাম্বার কি গুলো ব্যবহার করে লেখা হয় । কিবোর্ড সম্পর্কে আরো ধারনা পেতে দেখে নিতে পারেন কিবোর্ড পরিচিতি ।
| সংশোধক বর্ণ | নাম | লেখার পদ্ধতি |
| ৎ | খন্ড ত | \ (সাধারনত backspace এর নিচে থাকে) |
| ং | অনুঃস্বর | Shift + Q |
| ঃ | বিসর্গ | Shift + \ |
| ঁ | চন্দ্রবিন্দু | Shift + 7 (Function key এর নিচ থেকে) |
| ্ | হসন্ত | G |
| ্য | য ফলা | Shift + Z |
| ্র | র ফলা | Z |
| র্ (রেফ) | রেফ | Shift + A |
| ব ফলা | ব ফলা | Shift + 6 (Function key এর নিচ থেকে) |
বিজয় কিবোর্ডে স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপ লেখার পদ্ধতি
বাংলা ১১ টি স্বরবর্ণের মধ্যে ১০ টির ই সংক্ষিপ্ত রুপ আছে । অভ্র কিবোর্ড এ উচ্চারন এর মতো করে লিখলেই হয়,কিন্তু বিজয় কিবোর্ড এ এর ধরন টা একটু আলাদা। নিচে উদাহরন সহ দেয়া হলো বিজয় কীবোর্ড এ স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপ লেখার পদ্ধতি ।
| স্বরবর্ণ | স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপ | কিবোর্ড কমান্ড | উদাহরন |
| অ | সংক্ষিপ্ত রুপ নাই | ||
| আ | া – আ কার | F | কা = J + F |
| ই | ি – হ্রস্ব ই কার | D | কি = D + J |
| ঈ | ী – দীর্ঘ ই কার | Shift + D | কী = J + Shift + D |
| উ | ু – হ্রস্ব উ কার | S | কু = J + S |
| ঊ | ূ – দীর্ঘ উ কার | Shift + S | কূ = J + Shift + S |
| ঋ | ৃ, – ঋ কার | A | কৃ = J + A |
| এ | ে – এ কার | C | কে = C + J |
| ঐ | ৈ – ঐ কার | Shift + C | কৈ = Shift + C + J |
| ও | ো – ও কার | C + বর্ন + F | কো = C + J + F |
| ঔ | ৌ – ঔ কার | C + বর্ন + Shift + X | কৌ = C + J+ Shift + X |
বিরামচিহ্ন ও অন্যান্য ব্যবহৃত চিহ্ন
| চিহ্ন | লেখার নিয়ম |
| । | Shift + G |
| ৳ | Shift + 4 (Function key এর নিচ থেকে) |
| ’ (বাম পাসের সিংগেল কোটেসন ) | ` (Esc বাটন এর নিচে) |
| ” (বাম পাসের ডাবল কোটেসন ) | Shift + ` (Esc বাটন এর নিচে) |
| ’ (ডান পাসের সিংগেল কোটেসন ) | ‘ (বিকোর্ড এর সাধারন সিংগেল কোটেসন ) |
| ” (বাম পাসের ডাবল কোটেসন ) | ” (বিকোর্ড এর সাধারন ডাবল কোটেসন ) |
| ! | ! |
| ? | ? |
| , | , |
| ; | ; |
যে চিহ্নগুলো ইংরেজি তে আছে, সেগুলো বিজয় কিবোর্ড এ ও আছে, যেমন বাংলা সংখ্যা গুলো কিবোর্ড এর ইংরেজি সংখ্যা গুলো চাপলেই চলে আসে । তো এই ছিলো মোটামুটি বিজয় এ বাংলা সব অক্ষর লেখার পদ্ধতি ।

