‘শিক্ষক’ ইউনিসের সঙ্গে পুনর্মিলন পাকিস্তান দলের

[ad_1]

এবার ব্যাটিং কোচের ভূমিকায় পাকিস্তান দলে ইউনিস খান। ছবি: এএফপিতিনি পাকিস্তানের সফলতম টেস্ট ব্যাটসম্যান। ১১৮ টেস্টে ১০ হাজার ৯৯ রান তাঁর সংগ্রহে। সাবেক অধিনায়কও। ইউনিস খান এবার শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন। পাকিস্তান ক্রিকেট দলের আসছে ইংল্যান্ড সফরে তিনি বাবর আজমদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।


আজই সিদ্ধান্তটা হয়েছে। কেবল ইউনিসই নন, ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য, লেগ স্পিনার মুশতাক আহমেদকে দলের স্পিন বোলিং কোচ হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে। দেশের হয়ে ৫২টি টেস্ট খেলেছেন মুশতাক।


ইউনিস ও মুশতাককে দায়িত্ব দেওয়াটা যে মিসবাহ–উল–হকের ইচ্ছাতেই এটা না বললেও চলছে। পাকিস্তানের বর্তমান প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহর সঙ্গে বরাবরই রসায়ণটা চমৎকার এই দুই সাবেক তারকার। মিসবাহর কথাতেই ব্যাপারটা স্পষ্ট, ' আমি স্বাগত জানাচ্ছি ইউনিস খানকে। পাকিস্তান দলে আমরা আবার একসঙ্গে হচ্ছি। আমাদের দুজনের ক্রিকেট ক্যারিয়ারই একই সময়ে এগিয়েছে। আমরা পরস্পর–পরস্পরকে অনেকের চেয়েই খুব ভালো চিনি, বুঝি। অতীতে আমরা একসঙ্গে খেলেছি, এক সঙ্গে থেকেছি। গুরুত্বপূর্ণ অবদান রেখেছি পাকিস্তানের ঐতিহাসিক সব টেস্ট জয়ে।'
তিনি ইউনিসের ব্যাপারে যে কৃতজ্ঞ সেটিও জানিয়েছেন, '২০১০ সালে খুব কঠিন একটা পরিস্থিতিতে আমি দলের অধিনায়কের দায়িত্ব নিয়েছিলাম। তখন ইউনিস আমাকে দুর্দান্ত সহায়তা করেছিল। আমি নিশ্চিত প্রধান কোচ হিসেবেও তাঁর সহযোগিতা আমি পাব।'
মুশতাক অবশ্য মিসবাহর সিনিয়র, কিন্তু তাতে সমস্যা নেই সাবেক অধিনায়কের। মিসবাহ মুশতাকের প্রতি তাঁর শ্রদ্ধাটাই প্রকাশ করেছেন, 'মুশতাক আহমেদ অত্যন্ত অভিজ্ঞ। বিভিন্ন দেশে তিনি জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। মেন্টর হিসেবে দুর্দান্ত। তিনি সব সময়ই ক্রিকেটের সঙ্গেই নিজেকে জড়িয়ে রেখেছেন। আর এটা আমাদের দারুণ কাজে দেবে।'



[ad_2]

Source link
IRFAN H

Hi, This is IrfanH I love to travel and passing by gossip with friends.

Post a Comment

Please do not enter any spam link in the comment box

Previous Post Next Post
);