করোনাযুদ্ধের যোদ্ধাদের পাশে বাটা

[ad_1]

করোনাভাইরাসের সংক্রমণ থেকে আমাদের রক্ষায় সম্মুখসারির যেসব যোদ্ধা ক্রমাগত লড়াই করে যাচ্ছেন, তাঁদের জন্য সম্প্রতি বিশেষ ডিসকাউন্টের ঘোষণা দিয়েছে দেশের সবচেয়ে বড় জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বাটা’। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


বাটা জানায়, সারা দেশে ছড়িয়ে থাকা বাটার সব রিটেইল স্টোরে করোনা-দুর্যোগের নায়কেরা এই বিশেষ ডিসকাউন্টের সুবিধা পাবেন। কঠিন দুর্যোগের এই সময়ে তাঁদের জন্য সামান্য কিছু করতে পেরে বাটা অত্যন্ত গর্বিত।


বাটা বাংলাদেশের হেড অব মার্কেটিং ইফতেখার মল্লিক বলেন, ‘এই মহাদুর্যোগ আমাদের সবার জীবনকে হুমকির মুখে ফেলার পর সম্মুখসারির যোদ্ধারা সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। তাই তাঁদের বিশেষ সম্মান জানানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।’


করোনার বিরুদ্ধে যুদ্ধের নায়কদের পাশে দাঁড়ানোর জন্য শুরু থেকেই বাটা নানা পদক্ষেপ নিয়েছে। এর আগে বাটা স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষামূলক পোশাক (পিপিই) ও ফেস মাস্ক উৎপাদন-বিতরণ করেছে। এ ছাড়া জনসাধারণের জন্য বিভিন্ন স্থানে স্থাপন করেছে হ্যান্ড স্যানিটাইজিং বুথ।

করোনাযুদ্ধের সম্মুখসারির নায়কেরা দেশের যেকোনো বাটা স্টোর থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে এই বিশেষ ডিসকাউন্ট সুবিধাটি গ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তি



[ad_2]

Source link
IRFAN H

Hi, This is IrfanH I love to travel and passing by gossip with friends.

Post a Comment

Please do not enter any spam link in the comment box

Previous Post Next Post
);