কারিনাকে নিয়ে যা বললেন অনন্যা

[ad_1]

অনন্যা পান্ডে। ছবি: ফেসবুক থেকে


এখনও খুব একটা সুবিধে করে উঠতে পারেননি বলিউডে। একটু একটু করে আগাচ্ছেন চাঙ্কি পান্ডে কন্যা। স্টুডেন্ট অব দ্য ইয়ার টু দিয়ে বলিউড যাত্রা শুরু। এখন কাজ করছেন খালিপেলি ছবিতে ইশান খাট্টারের সঙ্গে। এরই মধ্যে তাঁকে নিয়ে আলোচনা উঠে এসেছে বলি পাড়ায়। এবার বলিউড বেবো কারিনা কাপুরখানকে নিয়ে কথা বলে ফের আলোচনায় এলেন অনন্যা পান্ডে।


সম্প্রতি তরুণ এই উঠতি নায়িকার কাছে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা প্রশ্ন করে বলিউডের গসিপ র্গালকে? আর তাতেই প্রথম নামটিই আসে কারিনা কাপুর খানের।



অনন্যা বলেন, 'আমি মনে করি কারিনা কাপুর খান, করণ জোহর ও রণবীর কাপুর হলো বলিউডের গসিপ গার্ল। এটাই সবাই বলছে। তারা সবকিছু জানে। তো আমি মনে করি, এই তিনজনই হতে পারেন গসিপ গার্ল।'


অনন্যা পান্ডে। ছবি: ফেসবুক থেকেশুধু তা–ই নয়, গত মার্চ মাসে কপিল শর্মা শোতে সূর্যবংশী ছবি নিয়ে কথা বলতে এসেছিলেন করণ জোহর এবং অক্ষয় কুমার। সেখানে অক্ষয় ও করণ বলেন, কারিনা হলো বলিউডের গল্পের রানি। অক্ষয় বলেন, সে সবকিছুই জানে সঠিকভাবে।
করণ বলেন, 'আমি বলি কি, মুম্বাই পুলিশ তো তাহলে ওকে নিতে পারে। আমি মনে করি, তার সিসিটিভির ব্যবসা আছে। মানে সে মানুষের বাড়িতে সিসিটিভি লাগিয়ে রেখেছে। আর সব নিয়ন্ত্রণ আছে তার কাছে। কে কখন কোথায় যায়? কী করে। এমন কোনো ছোটখাটো খবরও বলিউডের নেই, যা কারিনার জানা নেই।'



শুধু তা–ই নয়, পরিচালক রোহিত শেঠিও এক পা এগিয়ে এলেন কারিনার সুনাম বলতে। তিনি উদাহরণ দিয়ে বলেন, 'অবশ্যই এটা কারিনা। আমার নিজের অভিজ্ঞতা আছে। চেন্নাই এক্সপ্রেস ছবির জন্য আমি শাহরুখ খানের সঙ্গে মিটিং করলাম রাতে। কেউ এ খবর জানে না। আমি ভাবছি, শুধু করণ এটা জানে। পরের দিন সকালে আমি কারিনার বাসায় গেলাম। সে বলল, কী, শাহরুখের সঙ্গে মিটিং হলো? কসম করে বলছি।'



যা–ই হোক কারিনা যে বলিউডের অঘোষিত সাংবাদিক, তা প্রমাণ হয়েছে অনেকবার। ভারতজুড়ে এখন লকডাউন, বাড়িতেই আছেন কারিনা কাপুর। তাঁর শেষ ছবি ছিল ইরফান খানের সঙ্গে আংরেজি মিডিয়াম। ফের দেখা যাবে আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা ছবিতে।



[ad_2]

Source link
IRFAN H

Hi, This is IrfanH I love to travel and passing by gossip with friends.

Post a Comment

Please do not enter any spam link in the comment box

Previous Post Next Post
);